বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি,
অবসর ও কল্যান ট্রাস্টের চাঁদা বাবদ অতিরিক্ত চার শতাংশ কর্তনের
প্রতিবাদসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নাটোরের
বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি। রোববার
সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ৫ শতাধিক শিক্ষক কর্মচারী এ
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে মালঞ্চি বাজার প্রদক্ষিণ করেন। এরপর ইউএনও
কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় সমিতির সভাপতি সাজেদুর
রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারন সম্পাদক আব্দুল হাকিম, শিক্ষক
শামীম সরকার, আঃ ওয়াহাব, নেকবর হোসেন, কাইসার ওয়াদুদ, শামসুল
আরেফিন প্রমুখ। শেষে ইউএনও ’র মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর একটি
স্মারক লিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।