এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদেরের বাবা মোশাররফ হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ রোববার।
বসুরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ
মোশাররফ হোসেন ১৯৯৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। রোববার
দিনব্যাপী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নিজ
বাড়ীতে মরহুমের কবরে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও
কাঙ্গালী ভোজের মাধ্যমে দিবসটি পালিত হয়। বিকেলে সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর বাবা মরহুম মোশাররফ হোসেনের কবরে
ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। এসময়
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ,
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত, মন্ত্রীর
ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, নোয়াখালী
পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের
চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা-
উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবীসী এবং মরহুমের
আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।