মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
বৃক্ষ লাগান, প্রাণ বাঁচান’ প্রতিপাদ্য নিয়ে রবিবার নাটোরের লালপুর
উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম
আজাদ। এ উপলক্ষে উপজেলায় ১১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রায় ৮শ
গাছের চারা রোপণ ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে ভূঁইয়াপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতার হোসেন ঝুলফু,
সধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা শিক্ষা অফিসার ইয়াকুব আলী,
বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহনেওয়াজ সেতু প্রমুখ।