মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর :
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষন চেষ্টা
মামলায় প্রতিবেশি সানোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা
পুলিশ।
মামলার আর্জি ও থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বিয়াঘাট চরপাড়ার আমিরুল
ইসলামের পাঁচ বছরের শিশুকন্যা এবং একই গ্রামের এমতেদায়ী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রীকে
গত বুধবার বিকেল সোয়া ৫টার দিকে প্রতিবেশি মাছেম প্রামাণিকের ছেলে সানোয়ার
হোসেন তার শ্বয়ন ঘরে ধর্ষনের চেষ্টা করে।
এ ব্যাপারে পিতা আমিরুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় গুরুদাসপুর থানায় বাদী হয়ে একটি ধর্ষন
চেষ্টা মামলা দায়ের করে। পরে থানা পুলিশ ২ হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ (৪)
(খ) ধারামতে মামলা রুজু করে অভিযুক্ত সানোয়ার হোসেনকে তাৎক্ষনিক নিজ বাড়ি থেকে
গ্রেফতার করে এবং শনিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠায়।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, অভিযুক্ত সানোয়ারের বিরুদ্ধে অতিতে এ ধরনের কোন
অভিযোগ নেই। মিথ্যা মামলা সাজিয়ে তাকে হয়রানী করার লক্ষ্যেই এ ধরনের অপচেষ্টা চালানো
হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি মিমাংসার প্রচেষ্টা চলছিল।
থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার ঘটনার সম্পর্কে মন্তব্য করেন, সত্য হোক আর মিথ্যা
হোক মামলা হয়েছে। তাই অভিযুক্ত সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সত্য মিথ্যা
আদালত বুঝে নিবেন।