সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও
সাধারণ সম্পাদক সরদার মো. আফছার আলীর সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে সদস্য
সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির
উদ্যোগে জিকেএস সরকারি প্রথামিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ
সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা
বিএনপির সভাপতি খন্দকার মো.সেলিম জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক
জিয়াউর রহমান জিয়া, তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জামসেদ
আলী ,সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল বারিক, সেচ্ছাসেবক দলের আহবায়ক
ফরহাদ আলী, ছাত্র দলের সাধারণ সম্পাদক মিলন খান প্রমুখ।