সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে বাস চাপায় খাইরুল ইসলাম (৩০) নামের এক
তাঁত শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এনায়েতপুর থানা সদরের খোকশাবাড়ি
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল থানাার শিবপুর গ্রামের মৃত
রহিজ উদ্দিনের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস
এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস
পাচিল যাবার সময় খোকশাবাড়িতে ভ্যান যাত্রী খাইরুলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে
নিহতের মৃতদেহ উদ্ধার করে। তবে ঘাতক চালক বাসটি নিয়ে পালিয়ে
যায়।