সিংড়া (নাটোর) প্রতিনিধি:
“মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে
চলনবিলের সিংড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে
আইসিটি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে এই মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। সভায় ভারপ্রাপ্ত ইউএনও
মুশফিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জান্নাতুল
ফেরদৌস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী প্রমূখ। পরে পোনা মাছ
অবমুক্ত ও উপজেলার ৪৮টি ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল প্রদান করেন
প্রতিমন্ত্রী পলক।