মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার ঘাটচিলান গ্রামে সাপের কামড়ে ইতি খাতুন (১৪)
নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও
চানপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কাটে। পরিবারের
লোকজন জানতে পেরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
সকালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।