গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া
উপজেলায় বাপার্ড কর্তৃক সুবিধা ভোগীদের মাঝে
সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির
(বাপার্ড) হল রুমে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন সুবিধা
ভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। বাপার্ডের
মহাপরিচালক মোঃ আবু সাইদ ফকিরের সভাপতিত্বে
অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বাপার্ডের
পরিচালক মোঃ জার্জিসুর রহমান, ড. মোঃ আলমগীর
হোসেন, শামচুর নাহার, উপ-পরিচালক মাহামুদুন্নবী,
সহকারী পরিচালক আব্দুল গনি মিনা, তোজাম্মেল
হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম
বক্তব্য রাখেন।