মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়া-ভালুকজান সড়কে খানাখন্দ বৃষ্টি হলেই হয় ডোবা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৩৫৩ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া প্রতিনিধি ঃ

ফুলবাড়ীয়া উপজেলায় পৌর সদরে আছিম সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। সড়ক ও

জনপদ বিভাগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের ভালুকজান বাজার ব্রিজ

থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় ২ কিমি সড়কের ইটসুরকি উঠে গেছে।

সৃষ্টি হয়েছে খানাখন্দকের। একটু বৃষ্টি হলেই সড়কটি ডোবায় পরিনত হয়।

যানচলাচলে বিঘœ সৃষ্টি হয়। সৃষ্টি হয় দীর্ঘযানজটের। উপজেলার দক্ষিনাঞ্চলের

এনায়েতপুর, ভবানীপুর, আছিম পাটুলী, কালাদহ, বাকতা , রাঙামাটিয়া ও নাওগাঁও

ইউনিয়নের মানুষ এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলা সদরের চলাচল করে। ভাঙ্গাচোরা

সড়কের ভালুকজানে ফায়ার সার্ভিস অফিস। কোথাও কোন দূর্ঘটনা ঘটলে ফায়ার

সার্ভিসের গাড়ী অতি দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌছতে পারছেনা। ফলে

আগুনসহ বিভিন্ন কারনে ঘটা দূর্ঘটনায় ক্ষতির পরিমান বেড়ে যায় বলে জানান

ফায়ার সার্ভিস সূত্র। নিত্যদিনের ভোগান্তি দক্ষিনাঞ্চলের ৬ ইউনিয়নের মানুষের।

স্থানীয় ভাবে সড়ক ও জনপদ বিভাগের কোন অফিস না থাকায় কারও সাথে

যোগাযোগ করা যায়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার জানান, সমন্বয়

কমিটির সভায় এ সড়কটি সংস্কারের জন্য বারবার তাগিদ দেয়া হলেও কোন কাজ

হচ্ছে না। তবে সামনের সমন্বয় কমিটির সভায় তিনি বিষয়টি আবারও উপস্থাপন

করবেন বলে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451