শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উল্লাপাড়ায় ষাড়ের গুঁতোয় যুবক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাড়ের গুঁতোয় আহত রমজান আলী (৩২)

নামের এক যুবক বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ

হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। নিহত রমজান

আলী উল্লাপাড়া পৌর এলাকার বাখুয়া উত্তরপাড়া গ্রামের ইউসুফ

আলীর ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) নুরে আলম

সিদ্দিকী ও উল্লাপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেক মৃত্যুর

নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে নিজের পালিত ২টি ষাড়

ট্রলিযোগে হাটে নিয়ে যাচ্ছিল রমজান আলী। উল্লাপাড়া পৌর

এলাকার গ্যাস লাইন গরুর হাট এলাকায় পৌছে ষাড় দুটি

নামানোর চেষ্টা করলে একটি ষাড় ক্ষিপ্ত হয়ে তার তলা পেটে

স্বজোড়ে আঘাত করলে পেটে ফেটে যায় এবং পাজরের হার ভেঙে

যায়। গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে স্থানীয়রা উদ্ধার করে

প্রথম উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার

অবনতি হলে তাকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ

হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থা অবনতি হলে শনিবার

ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের

ছায়া নেমে এসেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451