বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সবার অধিকার আছে গোমাংস খাওয়ার , বললেন ভারতের মন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ২৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভারতে প্রত্যেক নাগরিকের গরুর মাংস খাওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়াল।

বিজেপি সরকারের শরিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার এই নেতা বলেন, ‘ভারতে প্রত্যেকে মানুষেরই অধিকার রয়েছে গরুর মাংস খাওয়ার। কারণ, পাঁঠার মাংসের দাম বেশি। এই কারণে অনেকেই গরুর মাংস খেতে চায়। পাঁঠার মাংসের তুলনায় বর্তমানে গরুর মাংসের দাম কিছুটা কম। আর এ কারণে স্বাভাবিকভাবেই অনেকে গরুর মাংস খেতে চায়।’

সম্প্রতি ভারতের নাগপুরে গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধর করার ঘটনারও তীব্র নিন্দা করেন মহারাষ্ট্রের এই নেতা।

রামদাস আঠাওয়াল বলেন, ‘প্রত্যেক মানুষের অধিকার আছে সে কী খাবে কী খাবে না সেই সিদ্ধান্ত নেওয়ার।  কেউ যদি গরুর মাংস খেতে চায়, এটা তার ব্যক্তিগত অভিমত। কিন্তু গরুর মাংস বা গরু বহনের জন্য গাড়ি থামিয়ে মানুষকে পেটানো হচ্ছে। এতে অনেক নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। এটা সামাজিক ন্যায়বিচার হতে পারে না বা আমরা এটাকে এড়িয়ে যাচ্ছি না।’

এমন হিংসাশ্রয়ী গোরক্ষকদের কঠোর শাস্তিই হওয়া উচিত উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, কেউ কেউ গোরক্ষকের নামে নরভক্ষক হয়ে উঠবে এটা কখনই মেনে নেওয়া যায় না। গোরক্ষকদের কোনোক্ষেত্রেই আইন নিজেদের হাতে তুলে নেওয়া উচিত নয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451