বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনাইমুড়িতে পৌর বিএনপির বর্ধিত সভায় সন্ত্রাসি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ি

উপজেলার পৌর বিএনপির বর্ধিত সভায় শুক্রবার দুপুর১২টার দিকে সন্ত্রাসি হামলার

প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি। পরে শুক্রবার দুপুর ১টায় নোয়াখালী

প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে দলের যুগ্ম মহাসচিব ব্যরিস্টার

মাহবুব উদ্দিন খোকন তাৎক্ষণিক এ সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন,

সোনাইমুড়ির একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়াভাবে আয়োজিত এ বর্ধিত সভা

শুরু হবার প্রাক্কালে আওয়ামী সন্ত্রাসিরা হামলা চালিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের

ক্যামেরাপার্সনকে মারধর করে এবং পুলিশের উপস্থিতিতে দলের অন্তত ১০ নেতাকর্মীকে

পিটিয়ে আহত করে। তিনি অবিলম্বে দোষি ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

তিনি বলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন বিএনপি মাঠে

নামে না কিন্তু নামলে পুলিশ আর সন্ত্রাসি একাকার হয়ে হামলা চালায়। এসময় অন্যন্যদের

মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক এড.

আবদুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: লিয়াকত আলী খান ,সোনাইমুড়ী উপজেলা

বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, উপজেলা বিএনপির

সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোতাহের হোসেন মানিক, জেলা যুবদলের সাধারণ

সম্পাদক কামাক্ষ্য চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ জেলা ও উপজেলা

নেতৃবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451