বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মৃত্যুর আগে প্রিয় সন্তান হত্যাকারীদের বিচার দেখে যেতে চান নিহত পুলিশ কনস্টেবল তপুর মা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৩১০ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

জহিরুল ইসলাম তপু। মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান। ৬ সদস্যসের পরিবারের

মধ্যে কনিষ্ট হওয়ায় সবার প্রিয় ছিল সে। পুলিশ কনস্টেবল পদে চাকুরি নেন।

চাকুরির বয়স যেই দিন ৪ বছর ১১ মাস ২৩ দিন, সেই দিনই জঙ্গী হামলায়

নিহত হয় তপু। গত বছর ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের

শোলাকিয়া ঈঁদগাহ মাঠের কাছে আজিমুদ্দিন হাইস্কুল সংলগ্ন এলাকায়

কর্তব্যরত অবস্থায় জঙ্গী হামলায় নিহত হয় ময়মনসিংহের ফুলবাড়ীয়া

উপজেলার ভাটিপাড়া বালাশ্বর গ্রামে মৃত বীর মুক্তিযুদ্ধা আঃ মজিদের পুত্র

জহিরুল ইসলাম। আজ শুক্রবার প্রথম মৃত্যুবার্ষিকী তার । পরিবারের পক্ষ

থেকে নিজ বাড়িতে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও দুপুরে এতিম

শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিবারের এ আয়োজনের সাথে পুলিশও

সহযোগীতা করবেন ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম

জানিয়েছেন। ৪ বোন, দুই ভাইয়ের মধ্যে জহিরুল ইসলাম ও ফাতেমা খাতুন

পুলিশে চাকুরী করতেন। তিন বোন ও এক ভাই বিয়ে করেছেন। নিহত হওয়ার ৬

মাস পূর্বে মায়ের জন্য একটি হাফ বিল্ডিং ঘরের কাজ শুরু করেন। ঘরের কাজও

শেষ। শোলাকিয়া ঈঁদগা মাঠের ডিউটি শেষে ছুটিতে বাড়িতে এসে

মাকে নিয়ে নতুন ঘরে উঠার কথা ছিল তার। জঙ্গী হামলায় নিহত হওয়ার পর

সবকিছু উলটপালট হয়ে যায় পরিবারটির। সেই ঘরটিতে এখন বসবাস

করছেন ভাই দেলোয়ার হোসেনের সাথে মা জোবেদা খাতুন । প্রিয় সন্তান

নিহত হওয়ার পর অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পরেছে মা জোবেদা

খাতুন। মৃত্যুর আগে প্রিয় সন্তান হত্যাকারীদের বিচার দেখে যেতে চান

তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451