বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবার রাজশাহীতে ১২৫টি গোখরা সাপ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ১৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজশাহীতে শোবার ঘর থেকে ২৭টি গোখরা সাপ উদ্ধারের রেশ কাটতে না কাটতে ফের অন্য বাড়ির রান্নাঘর খুঁড়ে পাওয়া গেলো ১২৫টি গোখরা সাপ।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর তানোর পৌরসভার ভদ্রখন্ডের কৃষক আক্কাস আলীর রান্না ঘরে সাপগুলো উদ্ধার করে মারা হয়। তবে এগুলো সবই সাপের বাচ্চা।  এর আগে শোবার ঘর থেকে উদ্ধার হওয়া ২৭টি গোখরা সাপও পিটিয়ে মেরে ফেলা হয়।  রাজশাহীতে শোবার ঘর থেকে ২৭টি গোখরা সাপ উদ্ধারের রেশ কাটতে না কাটতে ফের অন্য বাড়ির রান্নাঘর খুঁড়ে পাওয়া গেলো ১২৫টি গোখরা সাপ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর তানোর পৌরসভার ভদ্রখন্ডের কৃষক আক্কাস আলীর রান্না ঘরে সাপগুলো উদ্ধার করে মারা হয়। তবে এগুলো সবই সাপের বাচ্চা।  এর আগে শোবার ঘর থেকে উদ্ধার হওয়া ২৭টি গোখরা সাপও পিটিয়ে মেরে ফেলা হয়।

বাড়ির মালিক আক্কাস আলী বলেন, সন্ধ্যার পর তার স্ত্রী হাসনা বিবি রান্না ঘরে যান। ওই সময় তিনি ঘরের মেঝেতে তিনটি গোখরা সাপের বাচ্চা দেখে চিৎকার দেন। পরে আক্কাস আলী ও তার দু’ ছেলে হাসিবুর রহমান ও আজিবুর রহমান এগিয়ে যান।তারা বাপ ছেলে ৩ জন মেরে ফেলেন ওই তিনটি সাপ। এরপর রান্না ঘরের কোনায় থাকা গর্তের ভেতর থেকে আরো সাপ বেরিয়ে এলে সেগুলোও মেরে ফেলেন তারা।

পরে প্রতিবেশীরা তাদের সঙ্গে যোগ দিলে সবমিলিয়ে ১২৫টি সাপ মারা হয়।আক্কাস আলী আরো বলেন, সাপগুলো এক থেকে দেড় ফুট লম্বা। দেখে মনে হচ্ছে ডিম থেকে বেরিয়েছে। তবে মা সাপটি গর্ত থেকে পালিয়ে গেছে। পুরনো মাটির বাড়ি হওয়ায় ইঁদুরের গর্তে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে গোখরা।এর আগে গেলো মঙ্গলবার রাত ১১টার পর রাজশাহী মহানগরীর বুধপাড়া মহল্লায় মাজদার আলীর শোয়ার ঘরে মারা হয় ২৭টি গোখরা সাপ। ওই বাড়িটিও পুরোনো মাটির।বাড়ির মালিক আক্কাস আলী বলেন, সন্ধ্যার পর তার স্ত্রী হাসনা বিবি রান্না ঘরে যান।

ওই সময় তিনি ঘরের মেঝেতে তিনটি গোখরা সাপের বাচ্চা দেখে চিৎকার দেন। পরে আক্কাস আলী ও তার দু’ ছেলে হাসিবুর রহমান ও আজিবুর রহমান এগিয়ে যান। তারা বাপ ছেলে ৩ জন মেরে ফেলেন ওই তিনটি সাপ। এরপর রান্না ঘরের কোনায় থাকা গর্তের ভেতর থেকে আরো সাপ বেরিয়ে এলে সেগুলোও মেরে ফেলেন তারা। পরে প্রতিবেশীরা তাদের সঙ্গে যোগ দিলে সবমিলিয়ে ১২৫টি সাপ মারা হয়। আক্কাস আলী আরো বলেন, সাপগুলো এক থেকে দেড় ফুট লম্বা। দেখে মনে হচ্ছে ডিম থেকে বেরিয়েছে। তবে মা সাপটি গর্ত থেকে পালিয়ে গেছে। পুরনো মাটির বাড়ি হওয়ায় ইঁদুরের গর্তে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে গোখরা। এর আগে গেলো মঙ্গলবার রাত ১১টার পর রাজশাহী মহানগরীর বুধপাড়া মহল্লায় মাজদার আলীর শোয়ার ঘরে মারা হয় ২৭টি গোখরা সাপ। ওই বাড়িটিও পুরোনো মাটির।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451