বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৩৩৮ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠান পুলিশের

বাধায় পন্ড হয়ে গেছে। শনিবার সকালে উপজেলা ছাত্রদল নেতা ইমরুল কায়েস

এলিছ, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হক খান, কলেজ ছাত্রনেতা

আলামিন সাদাত এর সমর্থকরা ডাকবাংলোতে জড়ো হয়ে শুভেচ্ছা মিছিল

নিয়ে কলেজে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে মেক্সি স্ট্যান্ডে আটকিয়ে

দেয়। এসময় তারা পুলিশের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।

ছাত্রদলের নেতারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শনিবার

কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনার আয়োজন করা হয়। সকাল ১০টার

দিকে ছাত্রদল নেতাকর্মীরা কলেজে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধার মুখে পড়ে।

এ সময় উত্তেজনা দেখা দিলে পুলিশ একপর্যায়ে গ্রেফতারের ভয়ভীতি

দেখিয়ে তাদেরকে সরিয়ে দেয়। এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রদলের

নেতাকর্মীরা মিছিল করে ডাকবাংলোতে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে ইমরুল কায়েস এলিছ, মোঃ মঞ্জুরুল হক খান, আলামিন

সাদাতসহ অন্য নেতারা বক্তৃতা করেন। এসময় বর্তমান কলেজ কমিটির

ছাত্রদলের কোন পদধারী নেতাদেরকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের

সভাপতি সাইফুজ্জামান তানভীর সরকার এর সাথে মোবাইলে ফোন দিলে

তিনি ফোন রিসিভ করেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451