রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বজুড়ে আবার সাইবার হামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ২৬৭ বার পড়া হয়েছে

বিবিসি , 

আবারও বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন থেকে শুরু হওয়া বড় আকারের এই সাইবার আক্রমণ এখন পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেন ছাড়াও রাশিয়া, ব্রিটেন, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ও নরওয়ে থেকে শুরু করে ভারত পর্যন্ত অনেক দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা সাইবার হামলায় আক্রান্ত হয়েছে।

কিছু কিছু কোম্পানি তাদের কম্পিউটারের পর্দার ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে হ্যাকাররা তাদের হাত থেকে মুক্তির বিনিময়ে বিটকয়েন দিয়ে বিভিন্ন অঙ্কের অর্থ দাবি করছে।

আক্রান্ত কোম্পানিগুলোর মধ্যে আছে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মেরস্ক, রুশ তেল কোম্পানি রসনেফট ও পৃথিবীর বৃহত্তম বিজ্ঞাপনী সংস্থা ব্রিটেনের ডব্লিউপিপি।

এ ছাড়া আক্রান্ত হয়েছে স্পেন ও ফ্রান্সের কয়েকটি বহুজাতিক ও নির্মাণ কোম্পানি।

ইউক্রেনে সাইবার হামলা ছিল অত্যন্ত গুরুতর যাতে সরকারি মন্ত্রণালয়, বিদ্যুৎ কোম্পানি, ব্যাংক, ও কিয়েভের বিমানবন্দর আক্রান্ত হয়।

এর আগে গত মে মাসেও এ ধরনের একটি সাইবার হামলার ঘটনা ঘটেছিল। সেটি ওয়ান্নাক্রাই ভাইরাসের মাধ্যমে আক্রমণ চালিয়েছিল। এটাও একই ধরনের। এটাও আগেরবারের মতোই কম্পিউটার আটকে দিয়ে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451