মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
আজ (২৪ জুন শনিবার) মুক্তিনিউজ২৪.কম এর নাটোর জেলা প্রতিনিধি
মোস্তফা বায়েজিদ কাদের নয়নের পিতা সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ
আজ শনিবার দুপুর ১ ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৫। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী
রেখেগেছেন।
পরে শনিবার বিকেল ৫.৩০ মিনিটে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া
মধ্যপাড়া স্থানীয় কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।
তার মৃত্যুতে ইনিউজ৭১.কম ও বাংলার প্রতিদিন পরিবারের পক্ষথেকে নাটোর
জেলা প্রতিনিধি মোঃ আশিকুর রহমান টুটুল ও মুক্তিনিউজ২৪.কমের
পরিবার গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত
কামনা করেছেন।