সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৪০০ বার পড়া হয়েছে
উদ্ধার

ইমরান খান, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা এলাকার একটি মৎস্য ঘের থেকে ইব্রাহিম খলিল(৪০) নামের এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ ঘেরের মধ্যে পড়ে থাকতে দেখে ঘের কর্মচারীরা স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত মাদ্রাসা শিক্ষক ইব্রাহিম খলিল মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত জামাল উদ্দীন সরদারের ছেলে এবং ব্রহ্মরাজপুর এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক ।
স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আলী এ ঘটনা সত্যতা নিশ্চত করে জানান, ইব্রাহিম খলিল বুধবার সেহেরি খাওয়ার পর নিজ ঘেরে মাছের (আটন) ঝাড়তে যায়। সেখানেই রহস্যজনক কারণে তার মৃত্যু হয়। তিনি জানান, নিহতের রহস্য উদ্ধারে পুলিশ তদন্ত চালাচ্ছে। তিনি আরও জানান নিহত ইব্রাহিম খলিলের ফারজানা খাতুন ও ফাতেমা খাতুন নামে দুটি স্ত্রী আছে। এই দুই স্ত্রী নিয়ে তিনি সংসার জীবনে অশান্তিতে ছিলেন। তার প্রথম স্ত্রী গর্ভে যুথি ও জেবা নামে দুই কন্যা সন্তান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451