বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে গুরুত্বপূর্ন রাস্তাটিতে খুঁটি পুতে দখল, চরম দূর্ভোগে ২ গ্রাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ৫০ বছর ধরে যে রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করতেন, সরকারি সেই

গুরুত্বপূর্ন রাস্তাটি এখন বাঁশ ও মোটা মোটা খুটি পুতে ঘেরা। গ্রামের

মানুষ স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে না। অনেকটা অবরুদ্ধ জীবন যাপন করছেন

কয়েক গ্রামের মানুষ।রাস্তাটি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের

ঘোপ পাড়া গ্রামে অবস্থিত।

গ্রামবাসি জানান, দেশ স্বাধীনের বহু আগ থেকেই এলাকার মানুষ এই রাস্তা

দিয়ে বৈডাঙ্গা বাজারে যাতায়াত করতেন। কিন্তু হঠাৎ ৫০ বছর আগের রাস্তাটির

মালিকানা দাবি করে জনৈক তোফাজ্জেল ও সানোয়ার হোসেন রাস্তার উপর মোটা

মোটা খুটি পুতে দিয়েছেন। এতে এলাকার মানুষের চরম দূর্ভোগ বৃদ্ধি

পেয়েছে।

বিষয়টি নিয়ে সাগান্না ইউনিয়ন ভুমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা

গোলাম মহিউদ্দিন জানান, পঞ্চাশ বছরের এই রাস্তাটি হঠাৎ ঘিরে দেওয়া

অন্যায়।তিনি আরো বলেন, রেকর্ডে রাস্তাটি অনেক বড় কিন্ত এক মাথায় কোন

রেকর্ড নেই। সেটির পরিমান ৫০০ মিটার হবে।এলাকাবাসীর মতে, রাস্তাটি বহু

পুরোনো। রের্কড না হওয়ার কোন কারন নেই। রেকর্ড না হওয়ার পেছনে দখলকারীদের

হাত থাকতে পারে।

গ্রামের বয়স্ক ব্যাক্তি সেলিম হোসেন জানান, জন্মের পর থেকেই এই রাস্তাটি

দেখে আসছি । এখন ক্ষমতার দাপটে জলজ্যান্ত রাস্তাটি ঘিরে ফেলা হয়েছে।

গ্রামবাসী মানিক ও শহিদুল জানান, আমরা বাপ দাদার আমল থেকে বহমান এই

রাস্তাটি দেখে আসছি। এখন হঠাৎ করে গায়ের জোর খাটিয়ে রাস্তাটি ঘিরে রাখা

চরম অন্যায়, বর্তমানে গ্রামবাসীদের বহুদুরের পথ ডাকবাংলা বাজার হয়ে ঘুরে

আসতে হচ্ছে।

রাস্তা দখলের বিষয় নিয়ে সাগান্না ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন

জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তিনি বলেন, আমি সহ কয়েকজন ইউপি

চেয়ারম্যান পরিষদ থেকে সরকারিভাবে এই রাস্তায় মাটি ভরাট করছি। আর এই জমি

কিনে কেউ রাস্তা বন্ধ করতে পারে না।তিনি বিষয়টি দেখবেন বলে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451