সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ থেকে নিখোঁজ হওয়া যুবতী ৬ বছর পর পতিতালয় থেকে উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ থেকে নিখোঁজ

হওয়ার ৬ বছর পর মোছাঃ রিক্তা খানম (২২) নামের এক

যুবতীকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে উদ্ধার করেছে র‌্যাব

ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ১১টার দিকে র‌্যাব

দৌলতদিয়া যৌন পল্লীতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার

করে। ঘটনার সাথে সংশ্লিষ্ট উক্ত বাড়ীর মালিক মৃত বারেক

শেখের ছেলে ঘটনাস্থল হতে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব ফরিদপুর ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত

পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে একটি দল

রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলতদিয়া পতিতালয়ে

উদ্ধার অভিযান চালিয়ে গোপালগঞ্জ থেকে নিখোঁজের ৬

বছর পর মোছাঃ রিক্তা খানম (২২) নামের এক যুবতীকে উদ্ধার

করে।

ঘটনার বিবরণে জানা যায় যে, উক্ত ভিকটিম মোছাঃ রিক্তা

খানম (২২) কে আনুমানিক ৬ বছর পূর্বে ঢাকায় চাকুরী

দেওয়ার কথা বলে জনৈক ব্যক্তি বাড়ী থেকে নিয়ে যায়।

পরবর্তীতে তিনি নিজেকে আবিষ্কার করেন একটি

পতিতা পল্লীতে এবং বুঝতে পারেন তাকে উক্ত পতিতা

পল্লীতে বিক্রী করে দেওয়া হয়েছে। সেখানে তাকে তার

ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক আটক রেখে দেহ ব্যবসায়

বাধ্য করা হয়। উক্ত স্থান হতে পরিত্রান পেতে চাইলে তাকে ঘরে

তালাবদ্ধ অবস্থায় শারীরিক নির্যাতন করা হয়।

উল্লেখ্য, ভিকটিমের পরিবার বিভিন্ন মাধ্যমে জানতে

পারেন যে উক্ত ভিকটিমকে পতিতালয়ে বিক্রী করা হয়েছে। এ

সংক্রান্তে ভিকটিমের বড় ভাই গোপালগঞ্জ জেলার কাশিয়ানি

থানায় একটি নিখোঁজ জিডি করেন এবং উক্ত নিখোঁজ

ভিকটিমকে উদ্ধারে র‌্যাবের সহায়তা কামনা করেন। র‌্যাব-৮,

সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এর একটি বিশেষ দল উক্ত

নিখোঁজ ভিকটিম উদ্ধারে ব্যাপক অনুসন্ধান কার্যক্রম

শেষে বৃহস্পতিবার বেলা অনুমান ১১টার সময় দৌলতদিয়া

পতিতা পল্লী থেকে তাকে উদ্ধার করে। এ সময় বাড়ীর মালিক

মুকুল শেখ কৌঁশলে পালিয়ে যেতে চেষ্টাকালে র‌্যাব তাকে

ঘেরাও পূর্বক আটক করে।

উদ্ধারকৃত ভিকটিম এবং আটককৃত বাড়ীর মালিককে

রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় হস্তান্ত করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451