রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় ৪ গার্মেন্ট ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪৮৪ বার পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

অধিক মূল্যে পোশাক বিক্রয়, ভাউচার ও মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে

নাটোরের সিংড়ায় ৪টি গার্মেন্ট ব্যবসায়ীকে ২১হাজার টাকা জরিমানা

করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী

ম্যাজিষ্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান

এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সিংড়া পৌর শহরের মাদ্রাসা মোড়

এলাকায় নাসির বস্ত্রালয় অধিক মূল্যে পোশাক বিক্রয় করছে অভিযোগের প্রেক্ষিতে

ওই গার্মেন্টে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় ছোট মেয়েদের

বিভিন্ন পোশাক ২হাজার থেকে ৪হাজার টাকা একদর টাঙিয়ে বিক্রয় করতে দেখে

ওই সকল পোশাকের ভাউচার ও মূল্য তালিকা দেখতে চায় ভ্রাম্যমান আদালত। কিন্তু

গার্মেন্ট মালিক নাসির উদ্দিন ভাউচার ও কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভোক্তা

অধিকার সংরক্ষণ আইনে ১০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পরে পাশবর্তী

আজাদ ক্লথ ষ্টোর, মেসার্স অনন্যা গার্মেন্ট ও ইত্যাদি গার্মেন্টে অভিযান

পরিচালনা আরো ১১হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আদালত পরিচালনার খবর

পেয়ে বাসস্ট্যান্ড এলাকার প্রায় অর্ধ অতাধিক গার্মেন্ট ব্যবসায়ী দোকান বন্ধ

করে দেয়। এসময় উপস্থিত ছিলেন সিংড়া থানার এস আই ইব্রাহীম হোসেন,

সেনেটারী ইন্সপেক্টর নুরুজ্জামান ও উদয় কুমার সরকার প্রমূখ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোহাম্মদ নাজমুল আহসান বলেন, ভোক্তা

অধিকার সংরক্ষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে সতর্কবাণী হিসেবে আজ মাত্র

৮টি গার্মেন্টে এই অভিযান পরিচালনা করা হলো। তবে অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451