বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তাড়াশে বৃষ্টির কারণে রাস্তায় চলাচলে দুর্ভোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪৫৭ বার পড়া হয়েছে

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ প্রতিনিধি:

গত কয়েদিনের তীব্র গরমের পর সোমবার সকাল থেকে টানা বৃষ্টি দুর্ভোগের কারণ

হয়ে দাঁড়িয়েছে কর্মমুখী মানুষের। বৃষ্টি যেন থামছেই না। কখনো হালকা

আবার কখনো ভারী বৃষ্টি, কখনো জোরে এই বৃষ্টিপাত এখনো চলছে থেমে থেমে।

তাড়াশ উপজেলা বিভিন্ন রাস্তাঘাটে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে ওই সব

জায়গা কর্দমাক্ত হয়ে চলাচলে আরো প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। উপজেলার

অলিগলির চিত্র খুবই করুণ। বিশেষ করে বৃষ্টি হলে তাড়াশ-রানিহাটের রাস্তায় চলাচল

দুর্ভোগের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। রাস্তার ওপর জমে থাকা বৃষ্টির পানিতে

যানবাহন গর্তে পড়ে এর ফলে র্দূঘটনা হয়ে যায় অজান্তেই।

বৃষ্টির কারণে অস্বাভাবিক হারে যাত্রীদের টাকা গুণতে হয় রিক্সশা, সিএনজি চালিত

অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেলের ভাড়া। বৃষ্টির অজুহাত এবং রাস্তা খারাপ

দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নিচ্ছেন চালকরা। কিন্তু

উপায়ান্ত না দেখে সেই ভাড়াতেই গন্তব্যে যেতে হচ্ছে সবাইকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451