শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামিন পেলেন চায়না পাটোয়ারী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ২৫৮ বার পড়া হয়েছে

অনালাইন নিউজঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার ছাত্র ইউনিয়নের নেত্রী চায়না পাটোয়ারীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কাউছার এ আদেশ দেন।

চায়না পাটোয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী এবং রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক।

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন চায়না পাটোয়ারী। ওই স্ট্যাটাস দেওয়ার পরপর গত ২ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চায়নাকে প্রথমে নিরাপত্তা হেফাজতে নেয় রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশ। এর পাঁচ ঘণ্টা পর রাত ১১টায় তাঁর বিরুদ্ধে থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন চম্পকনগর এলাকার ছাত্রলীগকর্মী এহসান উদ্দিন ঋতু। ওই মামলায় চায়না পাটোয়ারীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451