বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গি ও জঙ্গিবাদের মদতদাতারা চিহ্নিত হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৩২০ বার পড়া হয়েছে

ঢাকা: গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে জঙ্গি ও জঙ্গিবাদের মদতদাতারা চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ যারা করছে তারা কখনও হুজি, কখনও জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরীর নামে আত্মপ্রকাশ করছে। যখন বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন তারা নিজেদের আইএস বলে দাবি করছে। কিন্তু আমরা জানি আপনারা কারা। সবই একই সূত্রে গাঁথা। গোয়েন্দারা আপনাদের চিহ্নিত করেছে।

রোববার (১৭ জুলাই) রাতে পুলিশ টেলিকম ভবনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আয়োজিত জঙ্গি দমনে নিহত পুলিশ সদস্যদের মৃত্যুতে স্মরণসভায় তিনি এ কথা বলেন।

জনরোষ থেকে বাঁচতে জঙ্গিবাদের মদতদাতাদের তওবা করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ আজ পুলিশ বাহিনীর পাশে দাঁড়িয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন আমরা বলতে পারব জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ।

জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ থেকে দেশকে রক্ষা করতে আমরা আলেম-ওলামা, ধর্মীয় নেতা, ইমাম, বেসরকারি শিক্ষক ও উদ্যাক্তাদের সাথে কথা বলেছি।

এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ ক ম মোজাম্মেল হক বলেন, আমাদের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই আইএস’র কথা বলা হচ্ছে। মূলত মুক্তিযুদ্ধে দলগতভাবে জামায়াত বিরোধিতা করেছিল, তারাই জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম নামের সংগঠনের পৃষ্ঠপোষকতা করে এসব ঘটনা ঘটাচ্ছে। আর এদের অঘোষিত আমির খালেদা জিয়া। জামায়াতকে ত্যাগ না করলে বিএনপির সাথে কোন আলোচনা হবে বলেও সাফ জানিয়ে দিনে তিনি।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আইজিপি এ কে এম শহীদুল হক, একেএম রহমতুল্লাহ এমপি, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451