সিংড়া (নাটোর) প্রতিনিধি:
পরিবেশ নিরাপদ করতে ও জীববৈচিত্র্য সংরক্ষণে নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য
র্যালি ও মানববন্ধন করেছে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। বিশ্ব পরিবেশ
দিবস উপলক্ষ্যে সোমাবার সকাল ১০ টায় সিংড়া উপজেলা পরিষদ এলাকায় এই
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের নারী-পুরুষ এবং স্কুল
কলেজের শিক্ষার্থীবৃন্দ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান
এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ
নাজমুল আহসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক
সাংবাদিক সাইফুল ইসলাম, সহ-সভাপতি ড. নূর আহমেদ শেখ,
সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুন-অর- রশিদ, প্রচার সম্পাদক ও উপজেলা
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মহসিন আলম, পরিবেশ কর্মী প্রভাষক
জাকিয়া পারভীন, প্রভাষক আঃ খালেক, প্রভাষক মিজানুর রহমান, শিক্ষক জামাল
উদ্দিন ও আব্দুল মালেক, সাংবাদিক কুরবান আলী প্রমূখ। মানববন্ধনে বক্তারা
পরিবেশ ও চলনবিল এলাকার অতিথি পাখি, মা-মাছ এবং জীববৈচিত্র্য
সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।