আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানা চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেছ আলী মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি শাহীন কামাল, কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক অ্যাড. আতাউর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।