সিংড়া (নাটোর) প্রতিনিধি;
সিংড়া চলনবিল অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণা, কৃষকের ধানের ন্যায্য মূল্য
নিশ্চিতকরণ, ভূমিহীন- ক্ষেত মজুরদের রেশনিং ব্যবস্থা চালু, পল্লী বিদ্যুতের
লোড শেডিং ও অনিয়ন বন্ধ, ডিজেল, কেরোসিন ও গ্যাস-বিদ্যুতের মূল্য
কমানোর সহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয়
কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ডে এ
মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয়
সেচ্ছাসেবক ও ত্রাণ গবেষণা বিষয়ক সম্পাদক এবং নাটোর জেলার সভাপতি,
সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার
সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শারফুল ইসলাম
প্রমূখ।