যশোর প্রতিনিধি :
যশোর ডিবি পুলিশ ৫২ হাজার পিস ইয়াবা সহ মনিরুল ইসলাম নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার ভোরে যশোর ঝিকরগাছা উপজেলার গদখালি বাজারের পাশ থেকে তাকে আটক করা হয়।
যশোর জেলা ডিবির ওসি ইমাউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ পুলিশের একাটি টিম গতখালি বাজারে গেলে ১০/১২ মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।’
তিনি বলেন, ‘নিজেদের রক্ষার জন্যে পুলিশ দু’রাউন্ড ফাঁকা গুলি করে। অন্যরা পালিয়ে গেলেও মাদকের স¤্রাট মনিরুলকে আটক করে তার হেফাজত থেকে ৫২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।