শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পত্নীতলায় শতাধিক বিএনপি নেতা-কর্মির আওয়ামী লীগে যোগদান !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ১৯৯ বার পড়া হয়েছে

ইখতিয়ার উদ্দীন আজাদ, পতœীতলা (নওগাঁ) থেকে: নওগাঁর পতœীতলায় এক শতাধিক বিএনপির নেতা-কর্মি ও সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকা- দেখে মুগ্ধ হয়ে তারা বিএনপি হতে সেচ্ছায় আ.লীগে যোগদান করেন।
গত ১৬ মে উপজেলার আমাইড় ইউনিয়নের সুবলডাঙ্গা গ্রামের শুভ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ও হরিপুর গ্রামের বাসিন্দা আব্বাস আলীর পুত্র বিএনপি নেতা আশরাফুল ইসলাম (৪৫) সহ তার নেতৃত্বে প্রায় ৮০ জন বিএনপি কর্মি ও সমর্থন সেচ্ছায় হুইপ মোঃ শহীদুজ্জামান সরকারের নিকট এসে আ.লীগে যোগদান করেন। এসময় হুইপ তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও বরণ করে নেন। গত ১৪ মে রাতে পতœীতলায় জেলা পরিষদ ডাকবাংলো কার্যালয়ে পতœীতলা-ধামইরহাট এলাকার সাংসদ ও মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার (বাবলু) নিকট এসে যোগদান করেন নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-২, পতœীতলা উপজেলা ও নজিপুর পৌর এলাকার চেয়ারম্যান জাহাঙ্গির আলম, নজিপুর বাসস্ট্যান্ড মাতাজি রোড এলাকার বাসিন্দা নজরুল ইসলাম, নজিপুর পুরানা বাজারের কাজী সবেদুল ইসলাম, আব্দুল মতিন, চাঁনপুর গ্রামের আতোয়ার রহমান, বামইল গ্রামের আল মামুনসহ মোট ২৫ জন বিএনপি সমর্থক আ.লীগে যোগদান করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451