বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের বড়াইগ্রামে ৪৬ পুরিয়া হেরোইন, ১০ কেজি গাঁজা ও ১০
কেজি চোলাইমদ সহ সোমবার ছয়জনকে আটক করেছে পুলিশ। আটকরা
হলো-উপজেলার তিরাইল গ্রামের বুলু মিয়ার ছেলে মোস্তফা (৩০), বাহিমালি
গ্রামের আফসার মন্ডলের ছেলে আকরাম মন্ডল (৫০), দাসগ্রামের মৃত খলিল
বিশ^াসের ছেলে দুলাল বিশ^াস (৪০) ও শুটকা চৌধুরীর ছেলে মাহবুব
চৌধুরী (৪৮), মৌখাড়া গ্রামের আজিজুর রহমান আকন্দের ছেলে শাহীন
আকন্দ (৩০), মন্তাজ আলীর ছেলে আব্দুস সালাম (২৮)। এছাড়া পলাতক
আসামী মৌখাড়া গ্রামের আস্তুল আলীকে (৫০) আটক করা হয়েছে। এর
আগে রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া হাইওয়ে পুলিশ
ঢাকাগামী তুহিন পরিবহনে তল্লাশি চালিয়ে হেরোইনসহ গাজীপুরের
কালিয়াকৈরের কাওছার (২৮) ও রাজশাহীর পুঠিয়ার ওবায়দুল (২৯) কে আটক
করে। সোমবার তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে
ডিউটি অফিসার এসআই আব্দুর রউফ জানান।