এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
বাগেরহাটের ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা
ডিগ্রী কলেজের ডিড অফ গিফট গত রোববার দুপুরে
সম্পন্ন হয়েছে। কলেজ অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর
সার্ভিক পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা
আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান
স্বপন দাশ, আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি
চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, বাহিরদিয়া-মানসা
ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ভারপ্রাপ্ত
সাব রেজিষ্টার জাহাঙ্গির কবির মোহম্মদ ফয়সাল, কলেজ
প্রতিনিধি মাসুদ হোসেন মুক্ত, কাজি ডেইজী আক্তার,
মনোতোষ রায়, তাপস বিশ্বাস, দেবদুলাল চম্পক সহ
কলেজের বিভিন্ন শিক্ষক উপস্থিত ছিলেন।