মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাচোলে মাদক সম্রাট নুরুর আত্মসমর্পন মাদকছেড়ে সৎভাবে জীবনযাপন করার প্রত্যয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক সম্রাট নুরু আত্মসমর্পন করেছে নাচোল থানা পুলিশের কাছে। সোমবার সকালে মাদক সম্রাট নুরু নিজেই থানা গিয়ে পুলিশের কাছে ধরা দেয়। সে উপজেলার বান্দ্রা গ্রামের ফাকু বিশ্বাসের ছেলে ।দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক সম্রাট নুরুল ইসলাম (নুরু) মাদকদ্রব্য ব্যবসার সাথে ওতপ্রোতেভাবে জড়িত ছিল ।মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারনে কয়েকবার জেলহাজতে যেতে হয় এই মাদক সম্রাট কে। কিন্তু মাদক সম্রাট নুরু অবশেষে বুঝতে পারল যে মাদক ব্যবসা ভাল না,মাদক ব্যবসার সাথে যারা জড়িত তারা দেশও সমাজের শত্রু।তাই সে মাদক ছেড়ে সৎভাবে জীবন যাপনের প্রত্যয় চিন্তা করে অবশেষে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করে। নাচোল থানার ওসি ফাছির উদ্দিন তার ভাল হওয়ার আকাঙ্খা দেখে অবশেষে মাদক সম্রাট নুরুর সৎ ভাবে জীবন যাপনের প্রত্যশ্যা কামনা করে তাকেঁ বাজোরে টোল আদায়ের কাজে নিয়োজিত করেন।এই প্রথম একজন মাদক সম্রাট নাচোল থানায় এসে আত্মসমর্পন করে। তাঁর আত্ম সমর্পন কে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। বর্তমানে মাদক সম্রাট নুরু নাচোল বাজারে টোল আদায়ের কাজে নিয়োজিত থেকে সময় পার করছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোজাহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা যদি সৎভাবে জীবন যাপনের উদ্যেশ্যে মাদক ব্যবসা ছেড়ে নিজেই পুলিশের কাছে ধরা দেয় তাহলে তাদের কে পুলিশ স্বাগত জানাবে এবং তাদের প্রতি পুলিশের সুদৃষ্টি থাকবে । তিনি আরো জানান ,চাঁপাইনবাবগঞ্জ জেলা কে মাদক মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার পুলিশ তাই করবে বলে পুলিশ সুপার জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451