রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ২৬৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী। সোমবার বেলা সাড়ে ১০টায় রেলষ্টেশন প্ল্যাটফর্মে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাদরুজ্জামান, সংরক্ষিত নারী সদস্য শান্তনা হক, আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীর আহ্বায়ক শাহজাহান আলী, অধ্যক্ষ আতিকুল ইসলাম, শ্রমিকলীগ নেতা শাহজালাল শাহিন প্রমুখ।

বক্তারা বলেন, আমনুরা বাইপাস নির্মাণ করা হলেও; লালফিতায় যেন চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর প্রক্রিয়া বন্ধ না হয়ে যায়। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী প্রতিশ্রুত দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বলেন, আমলাতন্ত্রিক জটিলতা এবং বিভিন্ন অজুহাতে আন্তঃনগর ট্রেন চালু না করার পাঁয়তারা করছে একটি চক্র। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেয়ার ঘোষণা দেন বক্তারা।

আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে আমনুরায় ২৪ কোটি টাকা ব্যয়ে একটি বাইপাস রেললাইন নির্মান করা হয়। কিন্তু বাইপাস নির্মাণ হওয়ার পরও অদৃশ্য কারণে আন্তঃনগর ট্রেন চালু না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠছে জেলাবাসী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451