মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া পশ্চিম কারিকর পাড়ায় ঘরের ভেতর থেকে
লোহার সিকল কেটে ব্যাটারী চালিত অটো চারজার ভ্যান চুরির ঘটনা
ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার দিনগত রাত্রের অন্ধকারে কে বা কাহারা
উপজেলার ওয়ালিয়া পশ্চিম পাড়া আব্দুর রাজ্জাকের বাড়ির ভেতর থাকা একটি
ব্যাটারী চালিত অটো চারজার ভ্যান লোহার সিকল কেটে চুরি করে নিয়ে
যায়। পরে সকালে উঠে ভ্যান দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশে পাশে
অনেক খোজা-খুজি করেও ভ্যানটিকে আর খুজে পাওয়া যায়নি। আব্দুর
রাজ্জাক ঐ গ্রামের মুনছুর আলীর ছেলে। আব্দুর রাজ্জাক জানায়, সে গত
কয়েক মাস আগে ৪০ হাজার টাকা এনজিও থেকে তুলে এই চারজার ভ্যানটি
বানিয়েছিলো এখোন তার পথে বসার উপর্কম। এই রিপোর্ট লেখা পর্যন্ত
এই ঘটনাকে কেন্দ্র করে থানায় কোন মামলা হয়নি ।