বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পত্নীতলায় মৃত ছাগলের মাংস বিক্রয়ের অভিযোগ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০১৭
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় মৃত ছাগলের মাংস

বিক্রয়ের অভিযোগে কসাইখানা গুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। অভিযুক্ত কসাই ঘটনার পরেই

পালিয়ে গেছেন।

৬ মে শনিবার সকাল সাড়ে ১০টায় এমন ঘটনাটি ঘটেছে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার

সাপাহার রোডের আত্রাই নদীর পশ্চিম পাশে অবস্থিত মামুদপুর ব্রিজ মোড় বাজারে। বাজারের স্থানীয়

জনতারা জানায়, মাত্র ১শ টাকা প্রতি কেজি দরে মাংস বিক্রয় শুরু করেন। কসাই ইব্রাহিমের বাড়ি

পতœীতলা বাজার এলাকার গোটপাড়া এলাকায়।

নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানায়, ওই মৃত ছাগলটি অন্যত্র জবাই করে বাজারে দুর্ঘন্ধ অবস্থায়

মাংস বিক্রয় কালে স্থানীয় জনতারা প্রতিবাদ শুরু করলে কসাই ইব্রহিম পালিয়ে যায় ও পরে স্থানীয়রা

ছাগলের মাংস ওই স্থানেই মাটিতে পুঁতে রাখেন এবং কসাইখানা ভেঙ্গে গুড়িয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ (লিটু

ফকির) উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ রয়েছে ইব্রাহিম কসাই ছাগলটি বাড়ি

অথবা অন্যত্র স্থান থেকে জবাই করে বাজারে আনেন ও বিভিন্ন আলামত দেখে ধারণা করা হচ্ছে মৃত

ছাগলের মাংস বিক্রয় করছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451