মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা প্রতিনিধি,
নানা আয়োজনে মধ্য দিয়ে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে
গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ফুল দিয়ে শহীদদের
প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদসহ
মিলের কর্মকর্তা-কর্মচারীরা।পরে কোরআনখানি,আলোচনা সভা ও দোয়া
মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় নর্থ বেঙ্গল সুগার মিলের
ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ
সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, শহীদ পরিবারের
সদস্যদের মধ্য বক্তব্য রাখেন, শহীদ লে: আনোয়ারুল আজিম ছেলে
ডা.আনোয়ারুল ইকবাল, শহীদ ডা: শাহাদত হোসেনের ছেলে উপাধক্ষ্য বাবুল
আক্তার, আখচাষী নেতা ও উপজেলা আ’লীগের সদস্য ফিরোজ আলহক ভুঁইয়া
প্রমুখ । ৫ মে ১৯৭১ সালে এই দিনে পাক হানাদার বাহিনী নাটোরের লালপুর
উপজেলার গোপালপুরস্থ নর্থ বেঙ্গল সুগার মিলের তৎকালীন প্রশাসক লেঃ
আনোয়ারুল আজিম সহ অর্ধশতাধিক কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীকে
নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয়।যে পুকুরে
শহীদদের সলিল সমাধি হয়েছিল তার নাম করন করা হয়েছে “শহীদ সাগর”।
শহীদদের সমাধির উদ্দেশ্য নির্মণ করা হয়েছে স্মৃতি স্তম্ভ এবং শহীদ স্মৃতি
যাদুঘর। এলাকাবাসী দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করেন। এইদিনে
শহীদ পরিবারের সদস্যরাসহ সমাজের সর্বস্তরের মানুষ সমাবেত হন “শহীদ
সাগর” চত্বরে । স্মৃতি চারণ করেন এবং মিলাদ মাহফিল করে শহীদদের আত্মার
মাগফেরাত কামনা করেন।