মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় ৩৬টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিয়াম
ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ উপজেলার শীর্ষে।
এ বছর ৮৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে জি.পি.এ. ৫.০০পায়
৩০ জন, এ পেয়েছে ৪৭জন, এ-পেয়েছে ৭জন। পাশের হার ৯৬.৫২%।
প্রতিষ্ঠানটি ২০১৭ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায়ও ৩৭ জন বৃত্তি পেয়ে প্রথম
স্থান অর্জন করে।
এস.এস.সি. পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেজাইল ইসলাম জানান এ বছর
এস.এস.সি. পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিরর কারণে ফলাফল আরো ভাল হওয়ার কথা ছিল
দিয়েছে। আশা করে ছিলাম ৫০টিও বেশী জিপিএ ৫ পাবে। শিক্ষার্থী,
শিক্ষক, অভিভাবকের আন্তরিক চেষ্টায় ফলাফল ধারাবাহিক ভাল হচ্ছে।
এব্যাপারে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান
বলেন, এ বারের রেজাল্ট আরো বেশী প্রত্যাশা ছিল। তবে আগামীতে
প্রতিষ্ঠানটি আরো সুন্দর করবে।