বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের
উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাব সভাপতি
অহিদুল হকের (যুগান্তর) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের
(ইত্তেফাক) সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসি শাহরিয়ার খান।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ
সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুল ইসলাম,
ছাত্রলীগ নেতা নাজমুল হক সরকার, সাংবাদিক মোহাম্মদ আলী গাজী,
হাসানুল বান্না উজ্জল ও আসাদুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় সাগর-রুনী ও
শাহজাদপুরের শিমুলসহ নিহত সকল সাংবাদিকের স্মরণে এক মিনিট
নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।