ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জয় বাংলা ইয়ুথ
এ্যায়ার্ড বিজয়ী “ভয়েস” সংগঠনের আয়োজনে পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম এবং পরিবেশ ও
নেতৃত্ব বিকাশ সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
২ মে মঙ্গলবার বেলা সকাল সাড়ে ৭টায় উপজেলা সদর নজিপুর পৌর শহরের বিভিন্ন এলাকা শিক্ষার্থী
কর্তৃক সেচ্ছায় পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম শেষে বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা
নির্বাহী অফিসার মো: আব্দুল মালেকের সভাপতিত্বে ও ভয়েস সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি
মামুনুর রেজা স্বাধীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র মোঃ
রেজাউল কবির চৌধুরী বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান আলোচক লাইফ প্রজেক্টের সি.ও
রিয়াল আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, সুবন্ধন ডেভলোপমেন্ট এমসিএস
লিঃ এর চেয়ারম্যান এ্যাড. জিয়াউর রহমান, নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর
মোহা. আবুল হায়াত ইসমাইল প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের অন্যতম
সদস্য আবুল কালাম আজাদ (অরুণ), নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, ভয়েস
সংগঠনের সহসভাপতি আব্দুল হালিম, ভয়েস সংগঠনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক আল মাসুদ,
নজিপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিয়াম সাহারিয়া, নজিপুর প্রেস ক্লাবের সদস্য
রবিউল ইসলাম প্রমুখ। এসময় জেলার পতœীতলা, ধামইরহাট, সাপাহার ও পোরশা উপজেলার মোট ২০টি
মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এ সম্মেলনে অংশগ্রহণ করেন।