মো. আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা ব্যুরো প্রধান,
রোবিবার সকালে নাটোরের লালপুর উপজেলায় সরকারী নির্ধারিত মূল্যে
খাদ্য গুদামে সরকারী ভাবে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
এই গম সংগ্রহ অভিযানের উদ্বোধান করেন উপজেলা নির্বাহী
অফিসার নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মোহম্মাদ আবু তাহির, উপজেলা আ’লীগের
সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালাহ্ধসঢ়;
উদ্দীন, গোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস।
চলতি মৌসুমে ১৩শ ২৪ মেকট্রিক টন গম সংগ্রহের লক্ষ মাত্র
নির্ধারন করা হয়েছে। এতে এক জন কৃষক সর্বনিম্ন ৫০কেজি
পর্য়ন্ত গম সরবারহ করতে পারবে বলে জানান উপজেলা খাদ্য গুদাম
কর্তিপক্ষ।