মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রমজানে পণ্যমূল্য বাড়ালে তাকে ছাড় দেওয়া হবে না : বাণিজ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ২০৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

রমজান সামনে রেখে পণ্যমূল্য নিয়ে কারসাজি করলে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, মিল মালিক বা আমদানিকারক যেই হোক, বিনা কারণে রমজানে পণ্যমূল্য বাড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। যদিও ব্যবসায়ীরা কারসাজি করবে না বলে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন।

শনিবার শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর অফিসার্স ক্লাবে অসচ্ছল পরিবারের ৫০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিতে ওই অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি।
সাম্প্রতিক সময়ে পণ্যমূল্য বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ৮০ টাকা দরের ডলার এখন ৮২ টাকায় উঠেছে। এ কারণে সাময়িকভাবে পণ্যমূল্য বাড়তে পারে। তবে এ পরিস্থিতি বেশি দিন থাকবে না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে তার ও বর্তমান সরকারের সুসম্পর্ক রয়েছে। ফলে হুট করে কেউ পণ্যের দাম বাড়াবে না বলে তার বিশ্বাস।
এর আগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। একটি সময় যারা বাংলাদেশকে দরিদ্রের মডেল বলত এখন তারাই উন্নয়নের মডেল বলছে। রফতানি আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। এ লক্ষ্যে ২১ সালের মধ্যে শুধু তৈরি পোশাক থেকে ৫০ মিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451