সেলিম হায়দার,তালাঃ
সাতক্ষীরার তালায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার
(২৭ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৯৬ লাখ ১৮
হাজার ৯২৩ টাকা প্রাক্কলন ব্যয়ে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-১
(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থানীয় কমিটির সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,
মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম,
তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন
জোয়ার্দ্দার, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা সদর
ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা
প্রকৌশলী কাজী আবু সাইদ মোঃ জসিম, তালা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক
শেখ ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার উপস্থিত ছিলেন।