বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর

পৌরসভার নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন

আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ফরিদপুর মেডিকেল

কলেজ হাসপাতালে ও ৪ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য

কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর

প্রার্থী সাহেব আলী ও শওকত আলীর মধ্যে নির্বাচনে

প্রার্থী হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ খবর

এলাকায় ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে

লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এই দুই

প্রার্থী সম্পর্কে চাচাতো ভাই।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর

রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ

ঘটনাস্থলে যাওয়ার আগেই মারামারি থেমে যায়। এতে দুই

প্রার্থীই আহত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ

থানায় অভিযোগ করেনি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা

গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত মঙ্গলবার মুকসুদপুর পৌরসভার নির্বাচন

অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451