শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চলে গেলেন না ফেরার দেশে বলিউড অভিনেতা বিনোদ খান্না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৩৩১ বার পড়া হয়েছে

দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বলিউড সুপারস্টার বিনোদ খান্না। নিজের অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করতে পারলেও মৃত্যুর কাছে হেরে যান।বৃহস্পতিবার মুম্বাইয়ের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭০ বছর বয়সী বিনোদ। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা ও পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গেলো ৩১ মার্চ অভিনেতা বিনোদ খান্না গুরুতর অসুস্থ হয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টারে ভর্তি হন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।তার ছেলে রাহুল খান্না জানিয়েছেন, ৩১ মার্চ থেকে বিনোদ খান্না ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

এছাড়াও তিনি ইউরিনারি ব্লাডার ক্যান্সারে ভুগছিলেন। মাঝে একবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে তাতে কান না দিতে ভক্ত ও দেশবাসীকে আহ্বান জানানো হয়।গুণী এ অভিনেতা বর্তমানে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোক সভার সদস্য। তিনি পাঞ্জাবের গুরুদাসপুর থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে নির্বাচিত হন।

খলনায়ক হিসেবে অভিনয় শুরু করা বিনোদ শতাধিক ছবিতে কাজ করেছেন। এই বলিউড সুপারস্টারের অন্যতম ছবি হচ্ছে মেরে আপনে, ইনসাফ, অমর আকব অ্যান্থনি, ইনকার, কুরবানি। তার শেষ জীবনে অভিনয় করা কয়েকটি গুরুত্বপূর্ণ ছবির মধ্যে রয়েছে- দাবাং, প্লেয়ার, দাবাং টু ও দিলওয়ালে।বিনোদ খান্নার ৪ সন্তানের মধ্যে দুই ছেলে অক্ষয় খান্না ও রাহুল খান্না বলিউডে প্রতিষ্ঠিত। তার অপর ২ কন্যা সন্তান হলেন সাক্ষী ও শ্রদ্ধা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451