রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উল্লাপাড়ায় জামায়াত নেতার স্ত্রীসহ আটক ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীর্ষ জামায়াত নেতা আতোয়ার রহমানকে

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তিন নারীসহ ৫জনকে

আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার বাকুয়া উত্তরপাড়া ও মধ্যপাড়া

গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর ইউনিয়নের বাকুয়া উত্তরপাড়া গ্রামের মৃত

শাহজাহান আলীর ছেলে রুহুল আমিন (৩২), একই গ্রামের মৃত আবুল

কাসেমের ছেলে সাইফুল ইসলাম (৪৮), আজগর আলীর স্ত্রী মিছা বেগম

(৪৫), শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ শিরিনা বেগম (৪২) ও জামায়াত

নেতা আতোয়ার রহমানের স্ত্রী মোছাঃ মুন্নী আরা বেগম (৩৮)।

প্রসঙ্গত: নাশকতাসহ ২১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উল্লাপাড়া

উপজেলা জামায়াতের শীর্ষ নেতা আতোয়ার রহমানকে বুধবার বিকেলে

বাকুয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এ খবর পেয়ে জামায়াত

নেতার স্ত্রী মুন্নীর নেতৃত্বে একদল পুরুষ ও নারী পুলিশের উপর হামলা

চালিয়ে হ্যান্ডকাপ পড়া অবস্থায় জামায়াত নেতাকে ছিনিয়ে নেয়। এ

ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) কাওসার

আহমেদ বাদী হয়ে জামায়াত নেতার স্ত্রীসহ ২০জনের নাম উল্লেখ করে

অজ্ঞাত আরো ৬০ থেকে ৭০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই

মামলায় বৃহস্পতিবার ভোর রাতে বাকুয়া গ্রামে অভিযান চালিয়ে

তাদের আটক করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক

আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, জামায়াত নেতা ছিনিয়ে নেয়ার

ঘটনায় দায়েরকৃত মামলায় তিন নারীসহ ৫জনকে আটক করা হয়েছে

এবং বাকুয়া গ্রাম থেকে জামায়াত নেতার হাতে থাকা হ্যান্ডকাপটি

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451