মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা ব্যুরো প্রধান,
নাটোরের লালপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ৩ মাস
মেয়াদী গবাদীপশু, হাঁস-মুরগি পালন, প্রথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও
কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসে আয়োজিত অনুষ্ঠানে নাটোর যুব প্রশিক্ষণ
কেন্দ্রের ডেপুটি-কো অডিনেটর শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)
মোহাম্মাদ আবু তাহির। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব
উন্নয়ন অফিসার উমিরুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক কামরুজ্জামান, রাজু
আহম্মেদ, প্রশিক্ষক আব্দুল জলিল প্রমুখ।