বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

সহকর্মীর বাড়ি দাওয়াত খেয়ে টিএইচও, নার্সের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৩৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সহকর্মীর বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ও এক নার্সের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো দুজন।

আজ মঙ্গলবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।

খাদ্যে বিষক্রিয়ায় মৃত দুজন হলেন টিএইচও ডা. মনিরুজ্জামান ও নার্স জোবাইদা খাতুন। তাঁদের মধ্যে জোবাইদা খাতুন কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

অসুস্থ দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেড ক্লার্ক আলমগীর হোসেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনিসহ অসুস্থ দুজনকেই শজিমেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের কাজীপুর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্বাচনী এলাকা।  সেখানে বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়টি জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান।

কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোজাহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা হেড ক্লার্ক আলমগীর হোসেনের বাসায় দাওয়াত খেতে যান। দাওয়াত খাওয়ার পর বিকেলের দিকে টিএইচও ডা. মনিরুজ্জামান, নার্স জোবাইদা, হেডক্লার্ক আলমগীরসহ চারজন অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

মোজাহারুল আরো জানান, খবর পেয়ে সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা শজিমেক হাসপাতালে চলে যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451