সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল ম্যাগাজিনে ‘সাম্প্রদায়িকতা’ ছাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ স্কুল ম্যাগাজিনে বাংলা নববর্ষ নিয়ে ছাত্রদের মাঝে

শিক্ষকদের সাম্প্রদায়িকতা ছাড়ানোর প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে

মানববন্ধন করেছে নাগরিক সমাজ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান

করা হয়। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের অফিসের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন,

অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল হক, অ্যাডভোকেট আবু

হাসিব, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, রফিক হাসান বাবলু, নারীনেত্রী তোহিদা খানম কমলা,

সাংবাদিক শহীদুল হুদা অলক, মোশফিকুর রহমান টিটু, ছাত্রনেতা আব্দুল মজিদ, শাওন প্রমুখ। এসময় বক্তারা

অভিযুক্ত শিক্ষকসহ এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে

অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে স্কুল ঘেরাও করে ওই শিক্ষকদের স্কুলে ঢুকতে দেয়া হবে

না। মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ

সাধারণ মানুষ অংশ নেন।

উল্লেখ্য, জেলার ঐতিহ্যবাহি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন ‘মঞ্জরী’তে ম্যাগাজিন

প্রকাশনা কমিটির সম্পাদক ও সহকারি শিক্ষক মোঃ বাদরুল ইসলাম তার লেখা ‘ বাংলা নববর্ষ : ইতিহাস

উদযাপন রীতি ও আমাদের সংস্কৃতি’ প্রবন্ধে বাংলা নববর্ষ পালনের সময় আমাদের দেশে যে সব অনুষ্ঠানাদি

পালিত হয় তাকে হিন্দু সংস্কৃতির প্রতিরূপ বলে আখ্যায়িত করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলা

নববর্ষের নামে বর্তমান যেসব অনুষ্ঠানাদির আয়োজন করা হয়, বাঙ্গালী মুসলমানদের আবহমান সংস্কৃতি ও

জীবনাচারের সাথে তার কোন সম্পর্ক নেই। বরং বাংলা নববর্ষের নামে এক শ্রেণীর বুদ্ধিজীবী ও

সংস্কৃতিসেবী যা কিছু করছেন তা মূলত হিন্দু সংস্কৃতিরই প্রতিরূপ। বাঙ্গালী সংস্কৃতির নামে তা

চালাবার ও একে বঙ্গালী সংস্কৃতি বলে দাবি করা হলেও শতকরা ৯০ভাগ বাঙ্গালী তথা বাংলাদেশী মুসলমানের ইমান-

আকিদা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে তা সঙ্গতিপূর্ণ নয়। এটা আমাদের জন্য বিজাতীয় সংস্কৃতি। ’ এই

ম্যাগাজিন প্রকাশিত হওয়ার পর সচেতন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। এনিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও

দেয় অভিভাবক মহল। ইতিমধ্যে এঘটনায় জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্ত কমিটি

তদন্ত ও শুরু করেছে। এব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল হাসান জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয়

ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451