বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে উত্যক্তকারী বন্ধুদের ছাড়াতে এসে শ্রীঘরে ওরা ১১ জন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রীদের উত্যক্ত করার অপরাধে

পাঁচজন বখাটে বন্ধুদের ছাড়াতে এসে ওরা ১১ জনকে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। জানাগেছে,

শনিবার বিকেলে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের জানু ধুমারবাগান এলাকায় পাঁচজন সপ্তম শ্রেণীর স্কুল

ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পাঁচজন বখাটে যুবক তাদের উত্যক্ত করে। এসময় এলাকাবাসী ওই

পাঁচজন বখাটেকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হল-

সোনামসজিদ এলাকার মির্জাপুর গ্রামের মুখলেসুরের ছেলে নাহিদ (১৯), একই গ্রামের নজরুল ইসলামের

ছেলে সোহেল (১৮), আবদুল কুদ্দুশের ছেলে আবদুর রাজ্জাক (২২), শহিদুল ইসলামের ছেলে সুজন (১৮) ও

নরসিংহপুর ইংলিশ গ্রামের দিলশাদ আলীর ছেলে নাজমুল (২৬)। রাতে পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে

বখাটে পাঁচজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ

ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। দন্ডপ্রাপ্ত পাঁচজনকে রোববার সকাল ১১টার দিকে জেলহাজতে প্রেরণ করে

পুলিশ। অপরদিকে রোববার সকাল ১০টার দিকে ওই পাঁচজন বখাটে বন্ধুদের ছাড়াতে এসে ওরা ১১ জনকে তিন করে

বিনাশ্রম কারাদন্ড দিয়েছে একই ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হল- সোনামসজিদ এলাকার মির্জাপুর গ্রামের

মুখলেসুর রহমান পালানুর ছেলে নাইম (২০), একই গ্রামের আরশাদের ছেলে মাযহারুল (১৮), খাইরুলের ছেলে

বাদশা মিয়া (১৯), জমশেদের ছেলে নাজমুল হক (১৯), হুমায়নের ছেলে মুক্তার আলী (১৯), মোস্তফার ছেলে জামিরুল

(২০), বিশারতের ছেলে পলাশ (১৮), এনামুল হকের ছেলে সিরাজুল হক (১৯), আকতার হোসেনের ছেলে হযরত আলী

(১৯), কর্ণখালী গ্রামের মফিজের ছেলে শরিফুল ইসলাম (২১) ও হাউসনগর গ্রামের তৈমুর রহমানের ছেলে

আসমাউল হুসনা (১৯)। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন-

ছাত্রীদের উত্যক্ত করার অপরাধে দন্ডপ্রাপ্ত পাঁচ বখাটে বন্ধুদের স্বভাব-চরিত্র ভাল এবং তাদের সাজা কমানোর জন্য

সুপারিশ করলে ওরা ১১ জনকে ১৮৬০ এর ১৮৬ ধারায় অপরাধে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে

প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451